ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সাতজনই মারা গেলেন। বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃতের নাম দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫)।


এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ।


বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ওই মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।


এরপর শুক্রবার (৫ মে) সকালে দুগ্ধ নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) মারা যান। এছাড়া রাত ১১টার দিকে মারা যান গোলাম রাব্বী (৩৫)। শনিবার (৬ মে) বিকেলে মারা যান দগ্ধ জুয়েল মিয়া (৩৫)।


জানা যায়, বৃহস্পতিবার শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যান। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।

ads
ads
ads

Our Facebook Page

↑